২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ এপ্রিল ২০২০ www.24ghonta.news২২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪১ হিজরি

পাহাড়তলী রেলওয়ে স্কুলের প্রাক্তন ছাত্রদের ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২০ । ১২:১৫ রাত

চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স-স্টুডেন্ট’স ফোরাম এর উদ্যোগে এবং ফোরামের সদস্যদের আর্থিক সহায়তায় বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশে করোনা ভাইরাস সংক্রান্ত প্রকোপকালে এই দুর্বিষহ মুহুর্তে রেলওয়ে স্কুল প্রাঙ্গণে এবং পাহাড়তলি, আমবাগান, ঝাউতলা, সেগুনবাগান, ওয়ার্লেস, ফয়সলেক, সড়াইপাড়াসহ স্কুলের আশেপাশের এলাকায় গরীব ও অসহায় মানুষদের মাঝে এক্স-স্টুডেন্ট’স ফোরামের সাধ্য অনুযায়ী ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে এক্স-স্টুডেন্ট’স ফোরামের আহবায়ক রিয়াসাত হাসান সুমনসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা এবং বিভিন্ন ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই মহৎ উদ্যোগ এবং কার্যক্রমের জন্য এক্স-স্টুডেন্ট’স ফোরামের আহবায়কসহ উপস্থিত সকল ব্যাচের প্রতিনিধি ও সদস্য এবং যারা আর্থিকভাবে সহায়তা প্রদান করেছে তাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের ২০০০ ব্যাচের প্রতিনিধি এমএইচ রানা ও আনোয়ারুল আজিম রিগান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন