২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ এপ্রিল ২০২০ www.24ghonta.news২২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪১ হিজরি

পটিয়াতে মধ্যরাতে চুলার আগুনে পুড়ল ১৫ বসতঘর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২০ । ৮:১৮ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়াতে পুড়ে গেছে অন্তত ১৫ বসতঘর। শনিবার মধ্যরাতে উপজেলার হাঈদগাঁও নাথপাড়ায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনার প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউনে নিস্তব্দ গ্রামে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো ঠিক তখনই সর্বনাশা আগুন কেড়ে নিল ১৫ পরিবারের সকল আশা ভরসা।

কোন ভাবে সকলে প্রাণে রক্ষা পেলেও আগুনে পুঁড়িয়ে সব শেষ করে দিলো। তারা জানায়, রাত আনুমানিক সোয়া ১২টার সময় আগুন লাগার ঘটনাটি ঘটে।

এদিকে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি এ ঘটনায় হতাহতের খবর নেই বললেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

২৪ ঘন্টা/ সঞ্জয়/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন