২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৪ সফর ১৪৪১ হিজরি

বিমানবন্দর থেকে মেজর হাফিজ গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ । ১২:৩৮ রাত

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে র‌্যাব-৪ এর একদল সদস্য শনিবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছেন, তাকে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, হাফিজ উদ্দিন সিঙ্গাপুর থেকে ফিরছিলেন। কালকেও উনার সঙ্গে ফোনে কথা হয়েছে, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে টিকেটও কেনা হয়েছে।

মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজ সাংবাদিকদের বলেন, আজ বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়েছে। শুনতেছি পুলিশ তাকে আটক করেছে। তবে কারা আটক করেছে এ বিষয়ে আমি কিছুই জানি না। মেজর হাফিজের নামে কোন গ্রেফতারি পরোয়ানা আছে কিনা জানতে চাইলে মিসেস হাফিজ বলেন, উনার নামেতো অনেক মামলা রয়েছে। সবগুলোই সময় মতো আদালতে হাজিরা দিচ্ছেন। আগামীকালও একটা মামলার হাজিরা রয়েছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের পানি সম্পদ মন্ত্রী হাফিজ সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থি’ অংশের মহাসচিব ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন