অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২০ । ১:৫৫ দুপুর
আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে শনিবার (৪ এপ্রিল) থেকে আগামী দুই সপ্তাহব্যাপী ২৪ ঘন্টা জীবাণুনাশক স্প্রে করা হবে। তাই আজ থেকে সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দুবাই প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়, ‘ রাত ৮ টা থেকে আগামী দুই সপ্তাহব্যাপী দুবাইয়ে COVID-19 এর বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে করা হবে। এসময় দেশের বাসিন্দারা নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে।
কেবলমাত্র খাদ্য, মেডিসিন এর প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাহিরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে।’
