২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ এপ্রিল ২০২০ www.24ghonta.news২২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪১ হিজরি

সাতকানিয়া ফাঁকা সড়কে প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী,আহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২০ । ২:২১ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ। সাতকানিয়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনরোধে সারাদেশে বন্ধ রয়েছে গণমাধ্যম চলাচল। এরপরও থেমে নেই সড়ক দুর্ঘটনা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট নয়াখাল এলাকার ফাঁকা সড়কেও ঘটেছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে এক মোটর সাইকেল আরোহীর। একই ঘটনায় আহত হয়েছে আরো এক আরোহী।

আজ ৫ এপ্রিল রবিবার সকাল সোয়া ১১টার সময় কাভার্ডভ্যান ও বিপরীতমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণহানীর ঘটনাটি ঘটে।

নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) মোহরা ইউনিটের জরুরি কাজে নিয়োজিত বলে একটি প্ল্যাকার্ড পাওয়া গেছে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আরাফাত।

তিনি বলেন, সাতকানিয়ার কেরানিহাটের উত্তর পাশে নয়াখালে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্তলে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এসময় মোটর সাইকেলে থাকা অন্য একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে গুরুতর আহতবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২৪ ঘন্টা/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন