২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ এপ্রিল ২০২০ www.24ghonta.news২২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪১ হিজরি

ঢাকাগামী যাত্রীবাহী গাড়ী জব্দ করছে যোরারগঞ্জ হাইওয়ে পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২০ । ১০:২৭ রাত

আশরাফ উদ্দিন,মীরসরাই প্রতিনিধি :::প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পাওয়া মাত্রই ঢাকাগামী সকল যাত্রীবাহী গাড়ী জব্দ করছে মিরসরাই উপজেলা যোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।

আজ রোববার (৫ এপ্রিল) বিকাল সাড়ে পাচটা থেকে যাত্রীবাহী গাড়ী জব্দ করা হচ্ছে।

হঠাৎ করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরো কঠোর হচ্ছে প্রশাসন। করোনার বিস্তার রোধে নতুন নতুন পদক্ষেপ গ্রহন করছে সরকার। তারই ধারাবাহিকতায় নতুন সিদ্ধান্ত আসে হাইওয়ে পুলিশের হাতে, চট্টগ্রামের যাত্রীবাহী কোন গাড়ী ঢাকায় যাবে না। নির্দেশ পাওয়ার সাথে সাথে দ্বায়িত্ব পালনে মাঠে নামে যোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। জব্দ করেন বেশ কয়েকটি প্রাইভেটকার, মাইক্রো ও হাইচ গাড়ী।

যোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হুসাইন জানান, ঢাকায় একদিনে ১৮ জন করোনা আক্রান্ত রুগি সনাক্ত হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকা মুখি সকল গাড়ি জব্দ করার নির্দেশ এসেছে। নির্দেশ পাওয়া মাত্রই আমরা যাত্রীবাহী গাড়ী গুলোর গন্তব্য যাচাই করছি এবং ঢাকা মুখি গাড়ী গুলো আপাদত জব্দ করছি।

হাইওয়ে পুলিশের নিজস্ব কোন মাঠ না থাকায় জব্দ কৃত গাড়ী গুলো একটি পেট্রলপাম্পে রাখা হচ্ছে। তবে কোন মামলা দেওয়া হচ্ছে না পরবর্তী নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন