২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৩ শাবান ১৪৪১ হিজরি

সবুজবাগে একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত, এলাকা লকডাউন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২০ । ১২:৫৬ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ ::: রাজধানীর সবুজবাগ থানার নন্দিপাড়া এলাকায় একই পরিবারের ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তাদের প্রতিবেশী আরেক ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার (০৫ এপ্রিল) দুপুর থেকে পুলিশ ও সিটি করপোরেশনের লোকজন ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে লাল কাপড় বেঁধে চিহ্নিত করে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করেছে।

স্থানীয়রা জানান, সবুজবাগ থানাধীন বাসাবো, কালী মন্দির এলাকা, নন্দিপাড়াসহ কয়েকটি মহল্লায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পুরো মহল্লা লকডাউন করা হয়েছে। চিহ্নিত বাড়িতে বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ কিংবা ভেতর থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়া ওই এলাকায় জনসাধারণের চলাচলও নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

নন্দিপাড়ায় একই পরিবারের ৬ জন আক্রান্তের বিষয়ে পুলিশ জানায়, এক বৃদ্ধ দম্পতি, তাদের দুই মেয়ে ও দুই নাতনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুই নাতনির মধ্যে একজনের বয়স আড়াই বছর ও অপরজনের বয়স ছয় মাস।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের ছয়জনসহ তাদের আরেক প্রতিবেশীকে করোনা রোগী হিসেবে শনাক্ত করেছে আইইডিসিআর। এর ফলে ওই বাড়িগুলোতে পুলিশ প্রহরায় কারো বের হওয়া এবং প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন