২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৪ সফর ১৪৪১ হিজরি

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা মা-মেয়েকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ । ৯:২১ সকাল

টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের গর্ভবতী এক মা এবং তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন- লাকী বেগম (২২) ও তার মেয়ে আলিফা (৪)।

শনিবার দিনগত রাত ১২টার দিকে পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাকী বেগম টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী ও তার মেয়ে আলিফা। স্বামী আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসার করেন।

টাঙ্গাইল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, দিবাগত রাত ১২টার দিকে স্বামী আল-আমিন বাড়ি ফিরে দেখেন ঘরে স্ত্রী ও তার মেয়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। পরে প্রতিবেশী ও পুলিশে খবর দেয়া হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যটাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন