২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে ফোন পেয়ে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ । ১২:৪৪ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি::::চট্টগ্রামের বোয়ালখালীতে ফোন পেয়ে অসহায় দুই পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে খাদ্যের অভাবে অভুক্ত দিনাতিপাত করছেন জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের ফোনে সাহায্য চান বোয়ালখালী উপজেলার দুই পরিবার।

এ খবর পাওয়া মাত্রই বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম, উপ-পরিদর্শক তাজ উদ্দিন, দেলওয়ার হোসেন খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যান অসহায় পরিবারগুলোর পাশে।

পুলিশের সহায়তা পাওয়া দুই পরিবারের সদস্যরা বলেন, এ সহায়তা না পেলে ছেলে মেয়ে নিয়ে অভুক্ত থাকতে হতো।

থানার উপ-পরিদর্শক তাজ উদ্দিন বলেন, এসপি স্যারের নির্দেশ পাওয়া মাত্রই খাদ্য সামগ্রী নিয়ে অসহায় পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।

সাহায্য পাওয়া পরিবার দুইটি পৌর সদরের বহদ্দারপাড়া ও পশ্চিম গোমদণ্ডী এলাকার বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন