২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪১ হিজরি

ডোমারে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ । ১:৩২ রাত

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার উপজেলায় বিয়ের দাবীতে গত দুই দিন হতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক প্রেমিকা।

সোমবার(৬ এপ্রিল) বিকেলে ঘটনাস্থলে গেলে জানা যায়,গত রবিবার(৫ এপ্রিল)বিকেলে হতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা কামারপাড়া এলাকার সুদেন রায়ের ছেলে সুমন রায় অর্পনের (২৪) বাড়িতে সে অবস্থান নেয়। প্রেমিকা মেয়েটি ঢাকার ঢাকার বেসরকারী গার্মেন্টস কোম্পানীতে চাকরি করেন। প্রেমিক সুজন ও প্রেমিকা মেয়েটি দুজনে প্রতিবেশী।

বিয়ের দাবিতে অবস্থান করা মেয়েটি জানান, সুমন আর আমার ছয় মাস হতে প্রেমের সম্পর্ক। সে বিয়ের কথা বলে একাধিকবার আমার সাথে শারিরীক ভাবে মেলা-মেশা (ধর্ষন) করেছে।
কিন্তু এখন অন্যত্রে বিয়ের জন্য কনে দেখে বেড়াচ্ছে। তাই আমি বিয়ের দাবীতে সুমনের বাড়িতে অবস্থান নিয়েছি।

তবে প্রেমিক সুমন বলেন, মেয়েটির সঙ্গে তার কোন প্রকার সম্পর্ক ছিলনা। তবে সে আমার প্রতিবেশী।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ছেলে মেয়ের বিয়ে মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। মেয়ের পরিবার ছেলের পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্ততি নিচ্ছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন