২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪১ হিজরি

বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদ ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ । ১১:৫৯ সকাল

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির মধ্যে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মাজেদ অন্যতম ছিলেন।

খুনি ক্যাপ্টেন মাজেদ বিদেশে পলাতক ছিলেন। আজ সোমবার (৬ এপ্রিল) গতকাল রাত সাড়ে তিনটায় মিরপুর সাড়ে ১১ নাম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, পলাতক ছয় খুনি হলো আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন। এদের মধ্যে কানাডায় নূর চৌধুরী, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী। মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে আছে। তবে খন্দকার আবদুর রশিদ ও আবদুল মাজেদ কোন দেশে অবস্থান করছেন তার সঠিক তথ্য পুলিশের কাছে ছিল না।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন