২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪১ হিজরি

হাসপাতালে গিয়ে চিকিৎসা না পাওয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ । ১:০১ দুপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা খুব দুঃখজনক মানুষ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছে, চিকিৎসা পায়নি। চিকিৎসকরা কেন চিকিৎসা দেবে না, এটা খুব দুঃখজনক।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম, সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী প্রলয় সৃষ্টি করেছে। এটা এমনভাবে বিস্তার লাভ করছে যে এই ভাইরাসটি মহাবিপর্যয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী। এটা একটা অঙ্কের মতো বাড়ে।

প্রধানমন্ত্রী বলেন, এটা দেখে ভয় পেলে চলবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বেই ঝড় বয়ে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। আমরা যে সতর্কবাণী দিয়েছি এই সতর্কতা মেনে চলবেন। তাহলে অনেক জীবন রক্ষা পাবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন