২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ’র দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ । ৩:৫৮ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে নামাজে জানাজা শেষ বীর মুক্তিযোদ্ধা মরহুম আলিম উল্ল্যাহর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বাদ জোহর নিজ এলাকা উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন রায়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মোরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, উপজেলা ডেপুটি কমান্ডার, জেলা ও উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

মরহুম আলিম উল্লাহ সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২৪ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন