২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪১ হিজরি

সরকারি নির্দেশ অমান্য:ঠাকুরগাঁওয়ে টিএমএসএসের ম্যানেজারসহ ১৫ জনকে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ । ৯:৩২ রাত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি :::করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করায় ঠাকুরগাঁও শহরে বেসরকারি এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ম্যানেজারসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটকদের মধ্যে রয়েছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ঠাকুরগাঁও জোন অফিসের ম্যানেজার ওয়াকিল আহম্মেদ (৪০) ও ১৪ জন মাঠকর্মী।

পুলিশ জানায়,করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়াও দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল না হওয়া পর্যন্ত সকল এনজিওসমূহকে জোরপূর্বক কিস্তি আদায় থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ঢালাওভাবে কিস্তি আদায় কার্যক্রম অব্যাহত রেখেছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শহরের শান্তিনগর এলাকায় অবস্থিত ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ জোন অফিসে অভিযান চালিয়ে ম্যানেজার ওয়াকিল আহম্মেদসহ ১৪ জন মাঠকর্মীকে আটক করা হয় এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আটকরা ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ স্বীকার করলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আটক ১৫ জনের প্রত্যেককে এক হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ঠাকুরগাঁও জোন অফিস বন্ধ করে দেয়া হয়।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন