২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪১ হিজরি

করোনা আক্রান্ত যুবক পলাতক, মাইকিং করে খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ । ১১:২৪ রাত

করোনা নিশ্চিত হওয়ার পর উত্তরার এক আবাসিক ভবন লকডাউন করতে গিয়ে আক্রান্ত রোগীর সন্ধান পাচ্ছে না পুলিশ। সন্ধান না পেয়ে ওই রোগীকে হন্যে হয়ে খুঁজছে দক্ষিণখান থানা পুলিশ। এ জন্য পুলিশের পক্ষে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তরপাড়ার করোনায় আক্রান্ত রোগীর আবাসিক ভবন লকডাউন করতে গিয়ে এটি জানতে পারে পুলিশ।

উত্তরার এক এডিসি ও দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকার একটি বাসার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে মর্মে বাসাটি লকডাউন করার নির্দেশনা পায় পুলিশ। কিন্তু ওই বাসায় যাওয়ার পর পুলিশ জানতে পারে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া ওই যুবক পলাতক রয়েছেন। তার সন্ধানে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, ওই যুবকের সন্ধানে এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন