এম জুনায়েদ, ফটিকছড়ি প্রতিনিধি:::মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক চৌধুরী। তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
তার মৃত্যু হয়েছে এমন গুজব মিত্যা বলে তার ছোট ভাই সাজেদুল হক বলেন, আমার ভাই বর্তমানে লাইফ সার্পোটে আছেন। আগামীকাল তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি গুজব না রটিয়ে তার জন্য দোয়া কামনা করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২০ । ১২:২৫ রাত