২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৪ সফর ১৪৪১ হিজরি

নীলফামারীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ । ৪:৫৯ ভোর

নীলফামারীতে শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(১২ অক্টোবর)দুপুরের দিকে জেলা শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।

পরে সেখান থেকে একটি শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব ও শ্রমিক নেতা দেওয়ান মুজিবুদ্দৌলা জকি প্রমুখ।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন