২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৫ শাবান ১৪৪১ হিজরি

চট্টগ্রামে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২০ । ৯:২৫ রাত

চট্টগ্রামে নতুন করে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচজন। বুধবার চট্টগ্রামে মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার।

আক্রান্ত দুজনের বাড়ি নগরীর হালিশহর ও সাগরিকা এলাকায়। অপর ব্যক্তির বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এর আগে নগরীর দামপাড়ায় বাবা-ছেলের শরীরে করোনা শনাক্ত হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন