২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৬ শাবান ১৪৪১ হিজরি

ডিসিদের ৩ যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ । ১২:১৬ রাত

দেশের প্রত্যেক জেলা থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য দুইটি ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) এক চিঠিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই নির্দেশ দিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলায় দেশের প্রত্যেক জেলায় ডিসিদের আহ্বায়ক করে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। করোনা আক্রান্ত রোগী শনাক্ত করার জন্য ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি ‘টেস্ট ল্যাব’ স্থাপন করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুইটিযানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত (সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনসহ) স্বাস্থ্য বিভাগের সব শাখা ও অধিশাখা খোলা রাখতে কর্মকর্তা-কর্মচারীদের বলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন