২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৭ শাবান ১৪৪১ হিজরি

করোনা: গার্মেন্টস মালিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০ । ১২:৪১ রাত

প্রাণঘা‌তী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে প্রিন্স গার্মেন্টসের চেয়ারম্যান মো. তাসলিম আক্তার মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বিষয়টি নিশ্চিত করেছেন। তাসলিম আক্তারের জানাজা এবং দাফন-কাফন সরকারি নিয়মে করা হবে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন