২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৭ শাবান ১৪৪১ হিজরি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯৪, মৃত্যু ৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০ । ২:৪২ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ : দেশে বিগত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৬ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭। এছাড়া নতুন করে আরও ৯৪ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪২৪ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ফ্লোরা আরও জানান, নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে পুরুষ ৬৯ জন ও নারী ২৫ জন। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ৩৭ জন ও নারায়ণগঞ্জের ১৬ জন। বাকিরা অন্য জেলার।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু ও ১১২ জনের আক্রান্ত হওয়ার কথা জানায় আইইডিসিআর।

প্রসঙ্গত দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ৪০০ ছাড়াল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন