২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৭ শাবান ১৪৪১ হিজরি

করোনায় মৃত্যু লাখ ছাড়াল, আক্রান্ত প্রায় ১৭ লাখ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০ । ১১:৩৯ রাত

করোনা ভাইরাসের মহামারীতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়াল এক লাখ। প্রতিবেদন লেখা পর্যন্ত এ সংখ্যা এখন ১ লাখ ৫৭১ জন। আর আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৫৭ হাজার ৮৯৬ জন।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে চার হাজার ৬৭৯ জনের, নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৯৯১ জনের।

প্রাণহানিতে শীর্ষে অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ১৮ হাজার ৮৪৯ জন নিয়ে প্রাণহানিতে এখনো শীর্ষে রয়েছে ইতালি। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ৯৭০, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৮ হাজার ৯৫৮ জনের প্রাণহানি ঘটেছে।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে- ৪ লাখ ৭৮ হাজার ৩৬৬। এর পরে আছে স্পেন- এক লাখ ৫৭ হাজার ৫৩ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন