২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৮ শাবান ১৪৪১ হিজরি

করোনার টিকা মিলবে সেপ্টেম্বরে! বলছে যুক্তরাজ্যের গবেষকরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২০ । ১:০৪ দুপুর

২৪ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসে (নোভেল-১৯) যখন পুরো বিশ্ব বিপর্যস্ত ঠিক তখন এর প্রতিষেধক টিকা তৈরি করে মহামারী ঠেকাতে কাজ করছে বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা।

তবে কবে নাগাদ বাজারে আসবে তা এখনও অনিশ্চয়তায় ঘুরপাক খাচ্ছে।

এদিকে বর্তমানে যুক্তরাজ্যের যে চিকিৎসা গবেষক দলটি টিকা তৈরিতে সবচেয়ে এগিয়ে সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনা ভাইরাসের টিকা প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন

গত মাসে তিনি বলেছিলেন, এ টিকা ২০২০ সালের শেষ নাগাদ প্রস্তুত হবে না। এখন তিনি আশাবাদী যে, আগামী দুই সপ্তাহের ভেতর টিকা মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। এরপর সেপ্টেম্বর নাগাদ তা কার্যত প্রয়োগ করা সম্ভব হবে।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো টিকা তৈরির গবেষণায় যারা এগিয়ে যাবে তাদের টিকা উৎপাদনে সরকার অর্থায়ন করবে। বলা হয়েছিলো টিকা বাজারে আনার জন্য উৎপাদন করা পর্যন্ত অন্তত ১৮ মাস সময়ে লেগে যেতে পারে।

তবে অধ্যাপক গিলবার্ট আশা দেখালেন। বললেন, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর নাগাদই কার্যকর টিকা আনা যাবে। যার ৮০% সাফল্যের সম্ভাবনা।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে কথাও বলা শুরু করেছেন অধ্যাপক গিলবার্টের দল। যাতে সময়ক্ষেপণ না করেই দ্রুত টিকা বাজারে আনা যায়।

২৪ ঘণ্টা/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন