২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৮ শাবান ১৪৪১ হিজরি

কক্সবাজার সমুদ্র সৈকতে এবার গাঙচিলের ঝাঁক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২০ । ৬:৩৪ সন্ধ্যা

কক্সবাজার প্রতিনিধি ::: কক্সবাজার সমুদ্র সৈকতে করোনাভাইরাসের কারণে এখন ফাঁকা।পর্যটকদের সৈকতে ঘোরাঘুরিতে রয়েছে কড়া নিষেধাজ্ঞা। এ কারণে ব্যস্ত এই সৈকতের দৃশ্যপট এখন পুরোপুরি পাল্টে গেছে। প্রকৃতি যেন প্রাণ ফিরে পাচ্ছে। কয়েকদিন আগেই সৈকতের খুব কাছের সমুদ্রে দেখা মিলেছে ডলফিনের ঝাঁকের। এবার দেখা মিলল গাঙচিলের ঝাঁকের।

পর্যটকের ভিড় না থাকায় অসময়ে এত সংখ্যক গাঙচিল একসঙ্গে ওড়াউড়ি করছে সৈকতে। গতকাল কক্সবাজার শহরের দরিয়া নগর সমুদ্র সৈকতের বড়ছরা খালের মোহনায় দেখা মিলছে গাঙচিলের ঝাঁকের। এ দৃশ্য অনেকের নজর কাড়ে।

গাঙচিলের ওড়াউড়ির দৃশ্য ভিডিওধারণ করেন প্রকৃতিপ্রেমী সাংবাদিক আহমদ গিয়াস। তাঁর এ ভিডিও অনলাইনে আপলোড করলে পোস্টটি ব্যাপক সাড়া ফেলে। এছাড়া সাগরলতাও দেখা যাচ্ছে বালিয়াড়িতে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন