২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৮ শাবান ১৪৪১ হিজরি

সনাতন বিদ্যার্থী সংসদ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২০ । ৬:৫৫ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সনাতন বিদ্যার্থী সংসদ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন উপজেলার অসহায়,গরীব ও দুস্থ ৫০টি পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণের উদ্যেগ নেওয়া হয়েছে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এর নিকট উক্ত ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের আহ্বায়ক মৃন্ময় বসাক (অর্প) ও সদস্য সচিব ইমন দে।

এ বিষয়ে অর্প বলেন, সীমিত পরিসরে আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্রী কুশল বরণ চক্রবর্তী আমাদের সকল প্রকার সাংগঠনিক দিক নির্দেশনা ও সহযোগিতা করেছেন। এছাড়াও আমাদের প্রতিটি ইউনিয়নের বিদ্যার্থী ও শোভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা সফল হয়েছি এবং আগামীতে সকল প্রকার সামাজিক কার্যকলাপের মাধ্যমে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমাদের এই সংগঠন প্রতিনিয়ত কাজ করে যাবে বলে আশ্বস্ত করছি। করোনা ভাইরাস সংক্রমণ দূর্যোগকালীন সময়ে সনাতন বিদ্যার্থী সংসদ গরীবদের জন্য সাহায্যেরর হাত বাড়িয়ে দেওয়ায় ইউএনও মিল্টন রায় তাদের স্বাগত জানান।

তিনি বলেন, সীমিতভাবে হলেও সবাই যদি দেশের দূর্যোগকালীন সময়ে যার যার সামর্থ্যানুযায়ী এগিয়ে আসে তাহলে অন্যরাও উৎসাহিত হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন