২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৯ শাবান ১৪৪১ হিজরি

চবির ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

হাড্ডাহাড্ডি লড়াইয়ে চবির ডিন নির্বাচন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২০ । ২:০৭ দুপুর

চবি প্রতিনিধিঃকরোনাভাইরাসের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে অফিস বন্ধ থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত।

রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। তাছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার পূর্বে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। এছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অফিস (জরুরী সার্ভিস ব্যতিত) আগামী ২৫ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন