২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৯ শাবান ১৪৪১ হিজরি

দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১৩৯,মৃত্যু ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২০ । ২:৩৭ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ : দেশে বিগত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪। এছাড়া নতুন করে আরও ১৩৯ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬২১ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৩৯ জন নারী। ঢাকা শহরে নতুন করে ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত চার জনের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৬০ বছর বয়সী একজন এবং ৭০ বছরের উপরে একজন। তিনজন পুরুষ ও একজন মহিলা।

আইইডিসিআর পরিচালক বলেন, আক্রান্ত ৬২১ জনের শতাংশ হিসেবে ঢাকা সিটিতে ৫০ শতাংশ, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩৫ শতাংশ। চট্টগ্রামে ৬ শতাংশ। বাকি অন্যান্য জেলা। নতুন করে তিনটি জেলায় লক্ষীপুর, লালমনিরহাট ও ঝালকাঠিতে করোনার রোগী পাওয়া গেছে।

অনলাইন ব্রিফিংয়ে পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ঢাকায় ৬৬১ জনের , ঢাকার বাইরে ৪৯০ জনের। একদিনে নমুনা সংগ্রহ বেড়েছে ৩৮৬ জনের। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ২০ হাজার ৫২৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকালের চেয়ে আজ বেড়েছে। মৃত্যুও বেড়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছিল ৫৮ জন, মৃত্যু ছিল ৩ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন