২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৯ শাবান ১৪৪১ হিজরি

অবশেষে লক্ষ্মীপুর জেলা লকডাউন!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২০ । ৬:০০ সন্ধ্যা

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি ::: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে একজন আক্রান্ত হওয়ার খবরে এবার পুরো লক্ষ্মীপুর জেলা লকডাউন করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। করোনাভাইরাস থেকে জেলাকে ঝুঁকি মুক্ত রাখতে অনির্দিষ্টকালের জন্য লক্ষ্মীপুরকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আগামীকাল ১৩ (এপ্রিল) সকাল ০৬টা থেকে এই লকডাউন কার্যকর হবে। রবিবার (১২এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক লক্ষ্মীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এই জেলায় সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। নির্দেশনাটি আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী গতকাল শনিবার শনাক্ত হয়েছে। আজ সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন