২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ এপ্রিল ২০২০ www.24ghonta.news২৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১৯ শাবান ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে মজিবুল হকের জানাযা ও দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২০ । ৬:৫৬ সন্ধ্যা

ফটিকছড়ি প্রতিনিধি ::: ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক চৌধুরীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ ১২ এপ্রিল (রোববার) সকাল ১১ টায় ফটিকছড়ির সুয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় নামাজে জানাযা করোনা সংক্রমণ প্রতিরোধে নিকট দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে নিজ গ্রাম সুয়াবিলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর নামাজে জানাযায় দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪ টা ১০ মিনিটের সময় তিনি নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গত ৭ এপ্রিল ব্রেইন স্ট্রোক করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তানসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে যান।

অপরদিকে তাঁর মৃত্যুতে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন