২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২০ শাবান ১৪৪১ হিজরি

দুবাইতে রাউজান প্রবাসীর আকস্মিক মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ । ৪:৪৩ বিকাল

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতের রাউজান সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাউজান হলদিয়া এয়াছিন শাহ পাবলিক স্কুল প্রাক্তন ছাত্র সমিতি আরব আমিরাত শাখার নির্বাহী সদস্য, দুবাইয়ের তরুন ব্যবসায়ী চট্টগ্রাম রাউজানের অধিবাসী মোহাম্মদ সাহাবুল আলম সাহাবুদ্দিন (৪৩) গতকাল রবিবার দুবাই হাসাপাতালে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের ডায়াবেটিস ছিল। শরীরের অবস্থা খারাপ হলে গতকাল দুপুরের দিকে তাকে হাসাপাতালে নেয়া হলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্হানীয় সময় বিকাল পাঁচটার দিকে তিনি মুত্যু বরণ করেন ।

তিনি চট্টগ্রাম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গর্জনীয়া নিবাসী মরহুম সিরাজুল হকের ৩য় পুত্র। মোহাম্মদ সাহাবুল আলম ১ ছেলে ও ১ মেয়ের জনক।

সদা হাস্যোজ্জল সাহাবুল আলম বছর খানেক আগে মায়ের মৃত্যুর দাফন, জেয়াফত (মেজবান) শেষে বাড়ী থেকে রিযিকের সন্ধানে দুবাইতে ফিরে এসেছেন। ডেরা দুবাইতে তাঁর একটা গ্রোসারী সপ ছিল।

অত্যন্ত নম্রভদ্র সাহাবুল আলম দেশে থাকতেও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। প্রবাসে নানা সামাজিক কর্মকান্ডেও এগিয়ে থাকতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তাঁর পরিবারসহ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য যে, করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে দেশে বিদেশে হৃৎ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অনেকেই মারা যাচ্ছেন। আমিরাত প্রবাসীদের মাঁঝেও এ ধরনের মৃত্যু বেড়ে গেছে। অত্যধিক পারাবারিক টেনশন এর অন্যতম কারন বলে অভিজ্ঞজনর মনে করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন