২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২০ শাবান ১৪৪১ হিজরি

করোনা আক্রান্ত সোমালিয়ার আইনমন্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ । ৫:৫২ সন্ধ্যা

সারাবিশ্বে করোনা কড়াল গ্রাস ফেলেছে। করোনায় আক্রান্ত হচ্ছেন সকল পেশার মানুষই। আফ্রিকার দেশ সোমলিয়ার আইনমন্ত্রী খলিফ মুমিন তোহো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ভাইস প্রেসিডেন্ট আলি গুদলাবে হুসেইন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এতে বলা হয়, একদিন আগেই রাজ্যটির রাজধানী জওহরে করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ আসার পর সোমালিয়ার রাজধানী মগাদিশুর মারটিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এর আগে গত বুধবার করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানায় সোমালিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ২১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন