২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২০ শাবান ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন খাদ্যশষ্য গম সংগ্রহ উপলক্ষে লটারী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ । ৬:২৩ সন্ধ্যা

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অভ্যন্তরীন খাদ্য সংগ্রহ মওসুমে গম সংগ্রহ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় কৃষকদের মাঝে লটারী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সদর উপজেলা পরিষদ হলরুমে এ লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লটারী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সহকারী কমিশনার বহিৃ শিখা আশা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইস উদ্দীন, কৃষি কর্মকতার্ কৃঞ্চ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

উল্লেখ্য, এবার ঠাকুরগাঁও সদর উপজেলায় ৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে গমের আবাদ হযেছে এবং উৎপাদন হয়েছে ৩৯ হাজার ৮শ মেট্রিক টন। সদর উপজেলায় গম কেনার বরাদ্দ পাওয়া গেছে ২৭ হাজার ৫৭ মেট্রিক টন।ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪৬১ মেট্রিক টন। প্রতিকেজি গমের মূল্য ২৮ টাকা। সংগ্রহ কার্যক্রম চলবে ১৫ এপ্রিল থেকে ৩০শে জুন পর্যন্ত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন