২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২০ শাবান ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে কোয়েরেন্টাইন না মানায় জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ । ৬:৩৯ সন্ধ্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি:::ঠাকুরগাঁওয়ে ঢাকার নারায়নগঞ্জ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন তদারকি করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৩ এপ্রিল) তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা থেকে আগতদের হোম কোয়ারেন্টাইন তদারকি করেন।

এরই ধারাবাহিকতায় সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান মহাজানপাড়া, মাদ্রাসাপাড়া, হাজীপাড়া ও জোড়দারপাড়ায় ঢাকার নারায়নগঞ্জ থেকে আগত ৯ জন ও তাদের পরিবারকে কোয়ারেন্টাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় রায়হান নামে ব্যক্তি কোয়ারেন্টাইন না মানায় তাকে ৫শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় সকলকে বাড়ির বাইরে বের না হতে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সরকারী নির্দেশনা অমান্য করায় ভেলাজান বাজারে দোকানদার নিজামুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন