২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২০ www.24ghonta.news১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২১ শাবান ১৪৪১ হিজরি

করোনা ] ২৪ ঘণ্টায় ভারতে ৩১ মৃত্যু, ১০ হাজার ছাড়িয়েছে আক্রান্ত/মেয়াদ বাড়ল লকডাউনের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ । ২:১৪ দুপুর

২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || বিশ্বব্যাপী করোনা ছোবল থেকে মুক্ত নন বাংলাদেশর বন্ধুপ্রতিম দেশ ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৩৯ জন।

সংবাদ মাধ্যম এনডিটিভির সুত্রে জানা যায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি। একদিনে মারা গেছে ৩১ জন।

এদিকে মৃত্যুর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।দেশটিতে মোট ১০ হাজার ৩৬৩ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

অন্যদিকে করোনা ভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ১২ দিন বাড়ানোর ঘোষণা দেন। এর ফলে আগামী ৩ মে পর্যান্ত লকডাউনে থাকবে দেশটি।

এর আগে দেশটির সরকার ঘােষিত ২১ দিনের লকডাউনের মেয়াদ আজ শেষ হলেও সম্প্রতি করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ায় গত শনিবার মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে দেশটির অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির দাবি জানান।

পশ্চিমবঙ্গ-সহ ৯ টি রাজ্য ইতিমধ্যে লকডাউনের মেয়াদ ১৫দিন বাড়িয়েও দিয়েছে। পরিপ্রেক্ষিতে আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি ৩ মে পর্যিন্ত সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী করোনা আক্রান্ত ৮৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ভারতে।

২৪ ঘণ্টা/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন