২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২০ www.24ghonta.news১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২১ শাবান ১৪৪১ হিজরি

একদিনে দেশে করোনায় আক্রান্ত ২০৯, মৃত্যু ৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ । ২:৪০ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে বিগত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬। এছাড়া নতুন করে আরও ২০৯ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ১২ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা আক্তার।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৯০৫টি টেস্ট হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৮০৪টি। এখন পর্যন্ত মোট সুস্থ ৪২ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন