২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২০ www.24ghonta.news১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২১ শাবান ১৪৪১ হিজরি

কমলগঞ্জের ভানুগাছ বাজারে অগ্নীকান্ড: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ । ৫:২০ সন্ধ্যা

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি : ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে তুল ধুনা’র কারখানায় (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় অগ্নীকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীর দাবী।

জানা গেছে, বাজারস্থ জবা’র কলোনিতে মোতাহের মিয়ার তুলা ধুনার মেশিন থেকে সর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় জনগন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় কারখানায় থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয় বলে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও কারখানা মালিক নিশ্চিত করে।

ভুক্তভোগী মোতাহের মিয়া বলেন, করোনা ভাইরাসের কারনে অনেক দিন ধরেই কারখানা বন্ধ।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক বলেন, আগুনে পুড়ে যাওয়া কারখানা মালিককে সরকারি ভাবে সাহায্যে সহযোগীতা করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন