২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ এপ্রিল ২০২০ www.24ghonta.news২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২২ শাবান ১৪৪১ হিজরি

করোনা আক্রান্ত সিলেটের ডা. মঈন উদ্দিন আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০ । ১০:০৫ সকাল

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

ডা. মঈন উদ্দিন ছিলেন সিলেটের প্রথম করোনা রোগী। গত ৫ এপ্রিল তার শরীরে করোনা রোগ ধরা পড়ে। রোগ ধরা পড়ার পর শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎকদের পরামর্শমতে তিনি বাসায় কোয়ারেন্টিন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন। কোয়ারেন্টিনের আওতায় নিয়ে আসা হয় তার পরিবারের বাকি সদস্যদের এবং পুরো হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়।

এদিকে, তার শরীরের অবস্থা খারাপের দিকে গেলে ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। শারীরিক অবস্থা উন্নতি না হলে ৮ এপ্রিল সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেই ৭দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকাল সাড়ে ৭টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন