২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ এপ্রিল ২০২০ www.24ghonta.news২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২২ শাবান ১৪৪১ হিজরি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১৯,মৃত্যু ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০ । ২:৪১ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে বিগত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০। এছাড়া নতুন করে আরও ২১৯ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ২৩১ করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৭৪০টি । নমুনা সংগ্রহ হয়েছে ২ হাজার ৪৮টি। এখন পর্যন্ত মোট সুস্থ ৪৯ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন