২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ এপ্রিল ২০২০ www.24ghonta.news২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২২ শাবান ১৪৪১ হিজরি

কোরআন হাফেজ যুবকের লাশ উদ্ধার করল ফটিকছড়ি থানা পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০ । ৪:০২ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি || ফটিকছড়িতে মুহাম্মদ (১৭) নামের এক কোরআন হাফেজের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামের ছুরানের বাড়ী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবক ওই বাড়ীর হাবিবুল্লাহ’র পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, মুহাম্মদ মঙ্গলবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে।

সকালে তার বড় বোন ঘুম থেকে জাগাতে গিয়ে তার শয়ন কক্ষের ছাদের সাথে ঝুলন্ত অবস্থায় মুহাম্মদের দেহ দেখতে পায়। পরে
খবর পেয়ে বুধবার দুপুরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নানুপুর ইউপির (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) আমান উল্লাহ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্ঠা করছে পুলিশ। আমরা তাদের সহযোগীতা করছি।

২৪ ঘণ্টা/ জুনায়েদ/ আরএসপি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন