২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২০ www.24ghonta.news৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৩ শাবান ১৪৪১ হিজরি

আনোয়ারায় ১জনের করোনা পজিটিভ,এলাকা লকডাউন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ । ১:৩৯ রাত

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি ::: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

১৫ এপ্রিল(বুধবার) ফৌজদার হাট বিআইটিআইডিতে ১০৯টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

এর মধ্যে আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের (৪০) বছরের একজন পুরুষের শরীরে করোনা সংক্রমণ পজেটিভ এসেছে।তিনি চট্টগ্রাম বন্দরে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন,আনোয়ারায় একজন আক্রান্ত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এলাকাটি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন