২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৫ সফর ১৪৪১ হিজরি

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম শামসুল আলমের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ । ১২:৪৭ রাত

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, সরকারী কর্মাস কলেজ ছাত্র সংসদের এ.জি.এস, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা মরহুম শামসুল আলম চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ ১৪ অক্টোবর।

তাঁর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে পারিবারিক ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, নগরীর ঈদগাঁহ মধ্যম রামপুর বাড়িতে ও স্থানীয় মসজিদ ও এতিমখানায় খতমে কোরআন, এতিমদের মাঝে খাবার বিতরণ, সকাল ১০টায় চাঁন্দগাওস্থ গোলাম আলী নাজির বাড়ী পারিবারিক কবরাস্থানে বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত ।

এতে সকলকে উপস্থিত থাকার জন্য মরহুম শামসুল আলম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তাঁর দুই পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক, সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদ চৌধুরী রানা ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন