২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৪ শাবান ১৪৪১ হিজরি

মন্ত্রীর গানম্যান কিশোর আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ । ৪:১৪ বিকাল

গাজীপুরের কালিয়াকৈরে গুলি করে এক যুবককে হত্যা এবং অপর যুবককে আহত করার ঘটনায় পুলিশের এএসআই ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমার সরকারকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় কিশোরের কাছ থেকে তার ব্যবহৃত পিস্তল ও ছয় রাউন্ড গুলি জব্ধ করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সানোয়ার জাহান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের চাপাই ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় কিশোর কুমারের গুলিতে মো. শহীদ (৩০)

নামের এক যুবক নিহত হন। এছাড়া মঈন উদ্দিন (৩২) নামের আরেকজন গুলিবিদ্ধ হন।

অভিযুক্ত কিশোর কুমার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। প্রায় তারা এলাকায় আড্ডা দিতেন ও নেশা করে বেড়াতেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে তারা বসে আড্ডা দেন এবং নেশা করেন।

পুলিশ ধারণা করছে, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জেরে কিশোরের কাছে থাকা পিস্তল দিয়ে শহীদ ওমঈনকে গুলি করেন।

এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ ঘটনাস্থলেই মারা যান এবং মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়।

গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে এলে কিশোর দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানাপুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারেরএনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ছাড়া নিহত শহীদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, মন্ত্রীর গানম্যান কিশোর পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনার পরথেকে এএসআই কিশোর পলাতক ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন