২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৪ শাবান ১৪৪১ হিজরি

ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ । ৭:৩৫ রাত

ফটিকছড়ি প্রতিনিধি:::সূদুর প্রবাস থেকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ফটিকছড়ির সহস্রাধিক অসহায়, হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন লন্ডনস্থ ‘ফটিকছড়ি কমিউনিটি ইউকে’ নামক একটি প্রবাসী সংগঠন। এই সংগঠনের সদস্যদের অর্থায়নে ফটিকছড়ির এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ির পৌর মেয়র ইসমাইল হোসেন। দিনভর সংগঠনের খরচে পরিবহনে করে ত্রাণ সামগ্রীগুলো হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।

এক অভিব্যক্তিতে সংগঠনের সভাপতি মো. ইসহাক চৌধুরী, নির্বাহী সহ-সভাপতি ব্যারিস্টার মো. অালী রেজা, সহ- সভাপতি একাউন্টেন্ট কাজী ফয়েজ, সাধারণ সম্পাদক মো. অাবছার, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান ও সহ সম্পাদক আজমল করিম জুয়েল বলেন, ‘পৃথিবীজুড়ে মানবজাতি কঠিন মুহুর্ত পার করছে। তার উপরে হতদরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পরায় একদম অসহায় হয়ে পরেছে। এই সময়ে সবার উচিৎ যার যার অবস্থান থেকে এগিয়ে এসে হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো। অামাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন