২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৪ শাবান ১৪৪১ হিজরি

থাইল্যান্ড থেকে দেশে ফিরল ৪৮ বাংলাদেশি-এক মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ । ৮:৩৬ রাত

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে চিকিৎসা নিতে যাওয়া এবং পর্যটক হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মরদেহ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।

করোনায় দুর্যোগকালীন বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রথম কোনো স্পেশাল ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা কৃর্তপক্ষ।

এছাড়া আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ছয়টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দু’টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফ্লাইটি পরিচালিত হবে। চেন্নাই থেকে দুপুর ১২: ১৫ মিনিটে এবং কলকাতা থেকে সকাল ১১: ৩০ মিনিটে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স যা সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দুর্যোগকালীন ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে।

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন