২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৪ শাবান ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, বিক্রেতার অর্থদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ । ১০:৫৭ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ৪ বিক্রেতাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার গোমদণ্ডী ফুলতল বাজারে এ অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অতিরিক্ত মূল্যে পণ্য বিকি করায় ফুলতল বাজারের ৪ বিক্রেতাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অহেতুক মোটর সাইকেল চালিয়ে ঘোরাফেরা করায় তিন আরোহীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজারে মনিটরিং ও সামাজিক দূরত্ব মেনে চলতে সচেতনতা তৈরি করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন ১৮ বীর ব্যাটেলিয়নের ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে সেনা সদস্যরা এবং বোয়ালখালী পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন