২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ এপ্রিল ২০২০ www.24ghonta.news৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৫ শাবান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে এস.এল গ্রুপের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ । ৬:১০ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ডে দুইশত পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেছে শিল্প প্রতিষ্ঠান এস.এল গ্রুপ।

আজ শনিবার (১৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সীতাকুণ্ডের উত্তর সোনাইছড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের এস.এল. ষ্টীল শীপ-ব্রেকিং ইয়ার্ডের সংলগ্ন এলাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের হাতে উক্ত খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় এস.এল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন হেলাল, মোহাম্মদ আজাহারুল ইসলাম বাদল, মোহাম্মদ নুরুল ইসলাম মন্তা প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) এর পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের নিকট মানবিক সহায়তা হিসেবে তিন হাজার প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়েছে। যাতে এ দুঃসময়ে সীতাকুণ্ডের কর্মহীন কিছু মানুষের কিছুটা হলেও কষ্ট লাগব হয়। খাবার পায়। এরই ধারাবাহিকতায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়ার্ড এলাকায় মানুষের মধ্যে এস,এল গ্রুপের পক্ষ থেকে প্রায় ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

আগামীকাল আরো তিনটি ইয়ার্ডের পক্ষ থেকে ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড জাহানাবাদ গ্রামে ৭শত পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন