২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ এপ্রিল ২০২০ www.24ghonta.news৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৬ শাবান ১৪৪১ হিজরি

না ফেরার দেশে অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ । ৯:০০ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক || দেশের সকল অভিনয় শিল্পীদের কাঁদিয়ে প্রিয়জনদের রেখে না ফেরার দেশে পারি জমালেন অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।

তিনি বলেন, লিনা আপা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। আপার আত্মার শান্তি কামনা করছি। দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে এই জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনার অনেক ভূমিকা ছিল।

আগামীকাল বাদ দুপুরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ফেরদৌসী আহমেদ লীনা ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপন এর মধ্য দিয়ে তিনি মিডিয়া জগতে পা রাখেন।

১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এছাড়া ফেরদৌসী আহমেদ লীনা বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলোঃ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘ঘটক বাকি ভাই’ ‘নন্দিনী’, ও ‘নীল জোছনায় কালো সাপ’।

২৪ ঘণ্টা/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন