২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ এপ্রিল ২০২০ www.24ghonta.news৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৬ শাবান ১৪৪১ হিজরি

কুয়েতে রাউজানের এক প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ । ৬:১৯ সন্ধ্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে স্ট্রোকে গোলাম মোহাম্মদ (৬২) নামের এক রাউজান প্রবাসীর মৃত্যু হয়েছে।

গত সোমবার বুকে ব্যাথা অনুভব করার পর প্রবাসী গোলাম মোহাম্মদের এক পরিচিতজন তাকে স্থানীয় আমেরি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ।

গোলাম মোহাম্মদ রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের ছমদ আলী সিকদার পাড়ার মরহুম হাজী আব্দুস সাত্তারের কনিষ্ঠ পুত্র। বিবাহিত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

গোলাম মোহাম্মদের স্বজনরা জানান, তিনি দীর্ঘ ৩৫/৪০ বছর ধরে প্রবাস জীবনে ছিলেন। নগরীর চকবাজার এলাকায় পরিবার-পরিজন নিয়ে থাকতেন।

গোলাম মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, গোলাম মোহাম্মদ খুবই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রবাস জীবনে ছিলেন। তার লাশ বর্তমানে কুয়েতের হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। সেখানে গোলাম মোহাম্মদের স্বজনরা লাশ দেশে আনার ব্যাপারে চেষ্টা করছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন