২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ এপ্রিল ২০২০ www.24ghonta.news৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৬ শাবান ১৪৪১ হিজরি

করোনা শনাক্ত : চট্টগ্রামে ৪,লক্ষ্মীপুর ৪ ও নোয়াখালী ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ । ১১:২২ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ::: বিগত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ৪ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে ৪ এবং নোয়াখালীতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১১৩টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৩৯ গেছে জন।

চট্টগ্রামের ৫ জনের মধ্যে সাতকানিয়ার রূপনগরে  ১ জন বয়স ৪৫। সীতাকুণ্ডের ফৌজদারহাটে ১ জন দ্বিতীয়বার টেস্টেও পজিটিভ । মহানগরে ৩ জন, এর মধ্যে দামপাড়ায় ১ পুলিশ সদস্য বয়স ৪৩ এবং উত্তর কাট্টলীতে একই পরিবারে ২৫ বছর বয়সী ১ পুরুষ ও ১ নারীর করোনা শনাক্ত হয়েছে।

কাট্টলীর আক্রান্ত দুজনই মেরিডিয়ান বাড়িতে ১৩ এপ্রিল শনাক্ত হওয়া কেয়ারটেকারের পরিবারের সদস্য।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন