২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ এপ্রিল ২০২০ www.24ghonta.news৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪১ হিজরি

ইমরুলের পিতা সড়ক দূর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২০ । ১২:৫৫ রাত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর।

বানি আমিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার (১৯ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুলের মামাতো ভাই রনি। জানা যায়, আজ রাতেই তাকে নিজ বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে নিয়ে যাওয়া হবে। আর দাফন সম্পন্ন হবে সোমবার।

উল্লেখ্য, এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলমসাধুর (ইঞ্জিনচালিত যানবাহন) ধাক্কায় বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন